মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮৬৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারগুলোকে এমন ভাবে সোজা করে দিতেন যেন তিনি ধনুকের কাঠিটি সোজা করছেন। যতক্ষন না তিনি বুঝলেন, আমরা বিষয়টি তাঁর নিকট হতে যথাযথভাবে বুঝে নিয়েছি। অতঃপর একদিন (হুজরা হতে) বের হয়ে এসে স্বীয় স্থানে দাঁড়িয়ে তাকবীর বলবেন, এমন সময় দেখতে পেলেন যে, এক ব্যাক্তির বক্ষদেশ কাতার হতে আগে বেড়ে আছে। তখন তিনি বললেন, আল্লাহর বান্দারা! তোমরা তোমাদের কাতার অবশ্যই সোজা কর। নতুবা আল্লাহ তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন।