মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮৭৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা তোমাদের ন্ত্রীলোকগণকে রাতে মসজিদে পূণ্যলাভের জন্য যেতে নিষেধ করো না, যখন তারা তার অনুমতি চাইবে। তখন বিলাল বলল, আল্লাহর কসম! আমরা তাদেরকে নিষেধ করব। একথা শুনে আবদুল্লাহ (রাঃ) বললেন, আমি বলছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি বলছ, আমরা তাদেরকে নিষেধ করব।