Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮৮৫

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি আল্লাহ তায়াআলার পবিত্র বাণী وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا সম্পর্কে বলেন, (মধ্যম আওয়াজে সালাত (নামায/নামাজ) আদায় করার নির্দেশ সম্বলিত) এই আয়াত এমন সময় অবতীর্ণ হয়, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আত্মগোপন করে অবস্থান করছিলেন। রাসূলল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করার সময় উচ্চস্বরে কিরা-আত পাঠ করতেন। মুশরিকরা তা শ্রবণ করে কুরআন, তা অবতীর্ণকারী এবং যার প্রতি তা অবতীর্ণ হয়েছে তাকে গালি-গালাজ করত। তখন আল্লাহ তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেনঃ ....وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ আপনি সালাত এত উচ্চস্বরে কুরআন পাঠ করবেন না যে, মুশরিকগণ তা শুনতে পায় এবং এত নিম্নস্বরেও পাঠ করবেন না যে, আপনার সাহাবীগণ তা শুনতে না পায়। বরং মধ্যম আওয়াজে কুরআন পাঠ করুন।

ছবি বানান