Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮৯৮

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেন, আমরা যুহর ও আসরের সালাত (নামায/নামাজ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিয়াম (দাঁড়ান) এর পরিমাপ করতাম। যুহরের প্রথম দুই রাকআতে তাঁর কিয়াম, আলিফ লা-ম মীম তানযীল আস-সিজদা পাঠের সময়ের পরিমাণ হত। আর শেষ দুই রাকআতে তার অর্ধেক পরিমাণ। আসরের প্রথম দুই রাকআত যুহুরের শেষ দু-রাকআতের পরিমাণ দাঁড়াতেন এবং আসরের শেষ দুই রাকআতে এর অর্ধেক পরিমাণ এবং আবূ বকর (রাঃ) তার রিওয়ায়াতে সূরা আলিফ লা-ম মীম তানযীল-এর উল্লেখ করেন নি, বরং ত্রিশ আয়াত পরিমাণ বলেছেন।

ছবি বানান