Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৯০০

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... জাবির ইবনু সামুরা (রাঃ) বর্ণনা করেন, কুফাবাসিগণ সা’দের সালাত (নামায/নামাজ) সম্পর্কে উমার ইবনুল খাত্তাবের নিকট অভিযোগ করল। উমার (রাঃ) তাকে ডেকে পাঠালেন। তিনি আগমন করলে উমার তাঁর সালাত সম্পর্কে কুফা বাসীদের অভিযোগের কথা অবহিত করলেন। সা’দ (রাঃ) বললেন, আমি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতই তাদের নিয়ে সালাত আদায় করে থাকি। তাতে একটুকুও ক্রটি করিনা। আমি প্রথম দুই রাকআত লম্বা করি এবং শেষের দুই রাকআত সংক্ষেপে আদায় করে থাকি। তখন উমার (রাঃ) তাঁকে বললেন, হে আবূ ইসহাক! তোমার নিকট হতে এটাই আশা করা যায়।

ছবি বানান