মু
মুসলিম শরীফ - হাদীস নং ৯৩৪
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি তোমার কাওমের ইমামতি করবে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি এই ব্যাপারে ভয় পাই। তিনি বললেন, আমার কাছে আস। এবং আমাকে তাঁর সামনে বসালেন। অতঃপর তার হাত আমার বুকের মাঝে রাখলেন। এরপর বললেন, ফিরে বস। এবার আমার পিঠে দুই কাঁধের মাঝে তার হাত রাখলেন। অতঃপর বললেন, নিজ কাওমের ইমামতি কর। আর যে কেউ তার কাওমের ইমামতি করবে, সে যেন তার সালাত (নামায/নামাজ) সংক্ষিপ্ত করে। কেননা, তাদের মধ্যে বৃদ্ধ, রুগ্ন, দুর্বল এবং এমন লোকও রয়েছে যার কোন প্রয়োজন আছে। অবশ্য যখন একাকী সালাত (নামায/নামাজ) আদায় করবে তখন সে যেরুপ ইচ্ছা করতে পারে।