Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৯৭০

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) ... আয়িশা (রাঃ) বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে প্রায়ই পাঠ করতেনঃسُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি দেখছি যে আপনি নতূন নতুন বাক্য বলছেন? এ সব কি? তিনি বললেন আমার উম্মাতের মধ্যে আমার (মৃত্যুর) নিদর্শন রাখা হয়েছে। আমি যখন তা দেখি, তখন আমি এই বাক্যগুলো বলতে থাকি। নিদর্শনটি হল-إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ সূরার শেষ পর্যন্ত।

ছবি বানান