মু
মুসলিম শরীফ - হাদীস নং ৯৮২
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদিষ্ট হয়েছিঃ কপাল, (বর্ণনাকারী বলেন) তিনি এই সময় তাঁর নাকের দিকে ইশারা করলেন, দুই হাত, দুই হাটু এবং দুই পায়ের অগ্রভাগ। আর কাপড় ও চুল না গুটাতে।