Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৯৮৯

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

আমর ইবনু সাওয়াদ (রহঃ) আমর ইবনুল হারিস এবং লায়স ইবনু সা’দ (রহঃ) সুত্রে উভয়ই জাফর ইবনু রাবী’আ (রহঃ) থেকে উপরোক্ত সনদে বর্ণনা করেছেন তবে আমর ইবনু হারিসের বর্ণনায় রয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, তখন তাঁর দুই হাত এমন ভাবে পৃথক করে রাখতেন যে, তাঁর বগলের শুভ্রতা দেখা যেত। লায়সের বর্ণনায় বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, তখন তাঁর দুই হাত বগল থেকে এমন ভাবে পৃথক রাখতেন যে, আমি তাঁর বগলের শুভ্রতা দেখতে পেতাম।

ছবি বানান