মু
মুসলিম শরীফ - হাদীস নং ৯৯৫
তিনি বলেন, আমরা সালাত (নামায/নামাজ) আদায় করতাম এবং আমাদের সম্মুখ দিয়ে পশুগুলো যাতায়াত করত আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ বিষয়টি উল্লেখ করলাম। তিনি বললেন, তোমাদের কারও সম্মুখে হাওদার পিছনের কাঠ পরিমাণ কোনও কিছু থাকলে সেটির বহিরে দিয়ে কোন কিছুর যাতায়াত তার কোন ক্ষতি করবে না। ইবনু নুমায়র (রহঃ) বলেন, তার বাইরে দিয়ে ’কোনও ব্যাক্তির’ যাতায়াত ক্ষতি করবে না।