Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,০০১

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, মু’আয ইবনু জাবাল (রাঃ) তাঁর সাথীদের নিয়ে ইশার সালাত আদায় করেছিলেন। তিনি সালাতে দীর্ঘ করলে আমাদের মধ্যে এক ব্যক্তি চলে গেল। মুআয (রাঃ) কে এ সংবাদ দেয়া হলে তিনি বললেন, সে ব্যক্তি মুনাফিক। ঐ ব্যক্তির নিকট এ সংবাদ পোঁছলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেল এবং মু’আয (রাঃ) যা বলেছিলেন তা তাঁকে অবহিত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, হে মু’আয! তুমি কি (লোকদের মধ্যে) ফিৎনা সৃষ্টি করতে চাও? যখন তুমি লোকদের ইমামতি করবে তখন ওয়াশ্‌শামসি ওয়াদুহাহা ও সাব্বিহিসমা রাব্বিকাল আলা, ওয়াল লাইলি ইযা ইয়াগশা এবং ইকরা বিস্‌মি রাব্বিকা পাঠ করবে।

ছবি বানান