Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,০০৬

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

তিনি বলেন, কুফার কিছু লোক উমর (রাঃ)-এর নিকট সা’দ (রাঃ) এর বিরুদ্ধে অভিযোগ আনল। তারা বলল, আল্লাহর। শপথ! তিনি সালাত উত্তমরূপে আদায় করেন না। তিনি (সা’দ) বললেন, আমি তো তাদের নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের ন্যায় সালাত আদায় করে থাকি। তা থেকে কোন রকম কম করিনা। আমি প্রথম দু’রাকআত লম্বা করি আর শেষের দু’রাকআত সংক্ষিপ্ত করি। তিনি (উমর) বললেন, তোমার প্রতি আমার ধারনা তাই।

ছবি বানান