Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১০১

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি (প্রথমে) হাত ধৌত করেন এবং এক অঞ্জলি পানি দ্বারা কুলি করেন ও নাকে পানি দেন। মুখমন্ডল ও উভয় হাত একবার করে ধৌত করেন। একবার একবার মাথা ও উভয় কান মাসাহ করেন। আবদুল আযীয (রহঃ) বলেনঃ ইবনু আজলান (রহঃ) হতে যিনি শুনেছেন, তিনি আমার নিকট বর্ণনা করেছেন যে, ইবনু আজলান এই হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উভয় পা ধৌত করার কথাও বলেছেন।

ছবি বানান