না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,০৬৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে ডান কাতে পড়ে গেলেন। তখন লোক তাকে দেখার জন্য আসলেন। এমতাবস্থায় সালাতের সময় উপস্থিত হলো। তিনি সালাত শেষ করে বললেন, ইমাম তো হয় এজন্য তার ইকতিদা করা হবে। যখন সে রুকু করবে তখন তোমরাও রুকু করবে। আর যখন সে উঠবে তখন তোমরাও উঠবে। আর যখন ইমাম ’সামিয়াল্লাহু লিমান হামিদাহ’ বলবে তখন তোমরা ’রাব্বানা ওয়া লাকাল হামদ’ বলবে।