Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,০৬৭

প্রায় ২ মিনিট · ২১৮ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন এবং আমাদেরকে আমাদের কর্মপদ্ধতি শিক্ষা দিলেন, সালাত শিক্ষা দিলেন। তিনি বললেন, যখন তোমরা সালাত আদায় করবে, তোমরা তোমাদের কাতার সোজা করবে। তারপর তোমাদের একজন ইমামতি করবে। যখন ইমাম তাকবীর বলবে তখন তোমরাও তাকবীর বলবে। আর যখন غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ বলবে তখন তোমরা আমীন বলবে। তাহলে আল্লাহ তা’আলা তা কবুল করবেন। আর যখন ইমাম তাকবীর বলে রুকু করবে তখন তোমরাও তাকবীর বলে রুকু করবে। ইমাম রুকু করবে তোমাদের পূর্বে আর রুকু থেকে উঠবে তোমাদের পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তার পরিপুরক হবে। আর যখন ইমাম বলবে, সামিয়াল্লাহু লিমান হামিদাহ তখন তোমরা বলবে রাব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহ তা’আলা তোমাদের কথা শুনবেন। কেননা, আল্লাহ! তা’আলা তার নবীর ভাষায় বলেন, যে আল্লাহ তা’আলার প্রশংসা করে আল্লাহ তা শ্রবণ করেন। অতঃপর ইমাম যখন তাকবীর বলে সিজদায় যাবে তোমরা তখন তাকবীর বলে সিজদায় যাবে। কেননা ইমাম তোমাদের পূর্বে সিজদা করে আর তোমাদের পূর্বে মাথা উঠায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তার পরিপূরক। আর যখন বৈঠকের নিকটবর্তী হবে তখন তোমাদের প্রথম কথা হবে- التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ سَلاَمٌ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلاَمٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এ সাতটি বাক্য হচ্ছে সালাতের পরিপূরক।

ছবি বানান