না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,০৭২
একরাত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত আদায় করেন। তিনি যখন তাকবীর বললেন, তখন তাকে বলতে শুনলেন اللَّهُ أَكْبَرُ ذَا الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ আর তিনি রুকুতে বলতেনسُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ আর যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন বলতেন لِرَبِّي الْحَمْدُ لِرَبِّي الْحَمْدُ আর তিনি সিজদায় গিয়ে বলতেন, سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى আর দু’সিজদার মধ্যে বলতেন رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي আর তাঁর কিয়াম আর রুকু, রুকু থেকে যখন মাথা উঠাতেন সে সময়, আর রুকু আর সিজদার মধ্যবর্তী সময় প্রায় সমান সমান হতো।