Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,১৮০

প্রায় ১ মিনিট · ৫৪ শব্দ

ইয়াহয়া ইবনু হাবীব আরাবী বসরী (রহঃ) ... ইবনু বুহায়না (রাঃ) থেকে বর্নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, তিনি যে দুই রাকাআতের পর বসতে ইচ্ছা করছিলেন, তাতে তিনি না বসে দাঁড়িয়ে গেলেন। তিনি সালাত চালু রাখলেন। যখন তিনি সালাতের শেষ দিকে পৌছলেন তখন সালাম ফিরাবার পূর্বে দুটি সিজদা করলেন। তারপর সালাম ফিরালেন।

ছবি বানান