না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,১৮২
আনাস ইবনু মালিক (রাঃ) সালাতে তাকবীর বলা সম্পর্কে জিজ্ঞাসিত হলে বললেন, (মুসল্লী) তাকবীর বলবে, যখন সে রুকুতে যাবে, সিজদায় যাবে, সিজদা থেকে তার মাথা উঠাবে এবং যখন দ্বিতীয় রাকআত থেকে দাঁড়াবে। হুতায়ম (রহঃ) [আনাস ইবনু মালিক (রাঃ)-কে] প্রশ্ন করলেন, কার কাছ থেকে আপনি এগুলো শুনে মনে রেখেছেন? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর (রাঃ) এবং উমর (রাঃ) থেকে। তখন হুতায়ম (রহঃ) তাকে বললেন, আর উসমান (রাঃ)? তিনি বললেন, উসমান (রাঃ) থেকেও (শুনে মনে রেখেছি)।