Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,২২৮

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’রাকআত সালাতের পর সালাম ফিরিয়ে ফেললেন। তখন তাঁকে যূল ইয়াদায়ন (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে না আপনি ভুলে গেছেন? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুল ইয়াদায়ন কি সত্য বলছে? সাহাবীগণ বললেন। হ্যাঁ, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং দু’রাকআত সালাত আদায় করে সালাম ফিরালেন। তারপর তাকবীর বলে পূর্বের সিজদার মত বা তার চেয়েও দীর্ঘ একটা সিজদা করলেন। পরে মাথা উঠালেন এবং পুর্বের সিজদার মত বা তার চেয়েও আরো একটা সিজদা করে মাথা উঠালেন।

ছবি বানান