না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,২৫৯
তিনি বলেন আলকামা (রহঃ) একদিন পাঁচ রাকআত সালাত আদায় করে ফেললেন। তখন তাকে বলা হলে তিনি বললেন, আমি (অনুরূপ) করিনি। [ইবরাহীম (রহঃ) বলেন] আমি আমার মাথার দ্বারা ইশারা করলাম নিশ্চয়ই (আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন)। তিনি বললেন, হে অন্ধ! তুমিও (এরূপ) সাক্ষ্য দিচ্ছ? আমি বললাম, হ্যাঁ, তখন তিনি দুটি সিজদা (সাহু) করলেন তারপর আমাদের হাদীস বর্ণনা করলেন।