না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,২৬১
আলকামা (রহঃ) (এক দিন) পাঁচ রাকআত সালাত আদায় করে ফেললেন। সালাম ফিরালে ইবরাহীম ইবনু সুওয়ায়দ বললেন, হে আবূ শিবল (আলকামা) (রহঃ)! আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন। তখন তিনি বললেন, হে আওয়ার! ঘটনা কি এরূপই? পরে সাহুর জন্য দু’টি সিজদা করলেন, তারপর বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছিলেন।