Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,২৭০

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, (আব্দুল্লাহ) ইবনু উমর (রাঃ) আমাকে দেখলেন যে, আমি সালাতে পাথর নিয়ে খেলা করছি। যখন সালাম ফিরালেন আমাকে (তা থেকে) নিষেধ করলেন ও বললেন, তুমি সেরূপই করবে যেরূপ তিনি অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমি বললাম, তিনি কিরূপ করতেন? তিনি বললেন, যখন তিনি সালাতে বসতেন তার ডান হাত তার উরুর উপর রাখতেন ও বন্ধ করে দিতেন অর্থাৎ তার সমস্ত অঙ্গূলি, এবং বৃদ্ধাঙ্গলির সংলগ্ন অঙ্গুল (তজর্নি) দ্বরা ইশারা করতেন আর তাঁর বাম হাত তাঁর বাম উরুর উপর রাখতেন।

ছবি বানান