না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,২৮৮
তিনি বলেন, সাদ ইবনু উবাদা (রাঃ)-এর মজলিসে আমাদের কাছে (একদিন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাঁকে বশীর ইবনু সা’দ (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ তাআলা আমাদের আপনার উপর দুরুদ পড়তে আদেশ করেছেন, আমরা কীভাবে আপনার উপর দুরুদ পড়ব? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। আমরা অনুতাপ করলাম যে, যদি তাকে জিজ্ঞাসা না করতাম! তারপর তিনি বললেনঃ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ আর সালাম করবে যেরূপ তোমরা শিখেছ।