না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,২৯৭
সাহাবীগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনার উপর দুরুদ কিভাবে পাঠ করব? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলবেঃاللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ হারিসের হাদীসে রয়েছে كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ রাবী দুইজন একত্রে বলেনঃ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ আবূ আব্দুর রহমান (নাসাঈ) (রহঃ) বলেন, কুতায়বা (রহঃ) অত্র হাদীস আমাদের কাছে দু’বার বর্ণনা করেছিলেন, হয়তো তাঁর বর্ণিত হাদীসের কিয়দংশ যা হারিছ (রহঃ) উল্লেখ করেছেন বাদ পড়ে গেছে।