Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৩০১

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেন, আমরা যখন একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত আদায়কালে বসলাম, তখন বললাম, আল্লাহর উপর সালাম আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আর অমুক অমুকের উপর সালাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর উপর সালাম বলো না, কেননা, আল্লাই স্বয়ং সালাম, তোমাদের কেউ যখন সালাত আদায় কালে বসে তখন সে যেন বলেঃ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ কেননা যখন তোমরা এ তাশাহহুদ পড়বে আসমান এবং যমীনের সকল নেক বান্দার রুহে পৌছবে।أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এরপর যে দুয়া ইচ্ছা হয় সে দুয়া পাঠ করবে।

ছবি বানান