Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৩২৪

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেন, আমি ইবনু উমর (রাঃ)-কে বললাম, আপনি আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে অবহিত করুন যে, তা কিরূপ ছিল? রাবী বলেন, তিনি তাকবীরের কথা উল্লেখ করলেন। রাবী বলেন, তিনি অর্থাৎ আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) এমন কিছু বাক্য উল্লেখ করলেন, যার অর্থ হল- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর এবং ’আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ’ বলে ডান দিকে এবং ’আসসালামু আলাইকুম’ বলে বাম দিকে সালাম ফিরাতেন।

ছবি বানান