Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৩৮৮

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমু’আর দিন হয় ফেরেশতাগণ মসজিদের দরজা সমূহে বসে যান। এবং যারা জুমু’আর জন্য আসতে থাকেন তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন। এরপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন ফেরেশতাগণ খাতা বন্ধ করে দেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর জুমু’আর প্রথম আগমনকারী একটি উট সাদাকা কারার ন্যায়, তারপর আগমনকারী একটি গরু সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি বকরী সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি হাঁস সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি মুরগী সাদাকাকারীর ন্যায়, তারপর আগমনকারী একটি ডিম সাদাকাকারীর ন্যায় সওয়াব পাবে।

ছবি বানান