না
নাসাঈ শরীফ - হাদীস নং ১৪
কুতায়বা (র)- আনাস ইব্ন মালিক (রা) বর্ণিত । তিনি বলেন : রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গৌফ ছাটা, নখ কাটা, নাভীর নিশ্নভাগের লোম চে ফেলার ও বগলের পশম উপড়ে ফেলার মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন যে. আমরা যেন এ কাজগুলো চন্লিশ দিনের বেশি সময় পর্যন্ত ফেলে না রাখি। রাবী বলেন আরেকবার চল্লিশ রাতের কথাও বলেছেন।