না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৪০৯
মুহাম্মদ ইবনু সালামা (রহঃ) ... ইবরাহীম ইবনু নাশীত (রহঃ) থেকে বর্নিত যে, তিনি ইবনু শিহাব (রহঃ)-কে জুমু’আর দিনের গোসল করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “তা হলো সূন্নাত”। আরও বলেন, আমার কাছে এ সম্পর্কে সালিম ইবনু আব্দুল্লাহ তার পিতা (আব্দুল্লাহ) (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সষ্পর্কে মিম্বরের উপর বর্ণনা করেছেন।