Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৪৮৪

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

আয়িশা (রাঃ) তার কাছে বর্ণনা করেছেন, একবার যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সূর্য গ্রহণ লেগে গেল, তখন তিনি উযু করলেন এবং নির্দেশ দিলে আওয়ায দেওয়া হল যে, সালাত অনুষ্টিত হবে। তখন তিনি দাঁড়ালেন এবং তার সালাতে দাঁড়ানোকে দীর্ঘায়িত করলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি অনুমান করলাম যে, তিনি সূরা বাকারা পড়ছিলেন, তারপর রুকু করলেন-এবং রুকুকে দীর্ঘায়িত করলেন। এরপরে বললেন 'সামিআল্লাহু লিমান হামিদা' তারপর দাঁড়ালেন পুর্বের দাঁড়ানোর সমপরিমাণ। কিন্তু সিজদা করলেন না। পরে রুকু এবং সিজদা করলেন। এরপরে দাঁড়ালেন এবং পূর্বের মতই দু’রুকু এবং সিজদা করলেন। তারপর বসলেন এবং সূর্য গ্রহণও ছেড়ে গেল।

ছবি বানান