Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫২৪

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন, আমীরদের মধ্যে কেউ আমাকে (একবার) ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে পাঠালেন, আমি যেন তাকে ইসতিস্কা সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন ইবনু আব্বাস (রাঃ) বললেন, আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করতে ঐ আমীরকে কে বারণ করেছে? (তারপর বললেন) একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনীতভাবে ছিন্ন বস্ত্রে মিনতি সহকারে বের হলেন এবং দু’রাকআত সালাত আদায় করলেন যেমন ভাবে তিনি উভয় ঈদে আদায় করতেন কিন্তু তিনি তোমাদের ঈদের খুতবার ন্যায় খুতবা দেননি।

ছবি বানান