না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৪৫
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ভয়কালীন সালাত আদায় করেন। তখন তার সাথে একদল দাঁড়িয়ে গেল এবং অন্য আর একদল শত্রুর মুখোমুখী দাঁড়িয়ে গেল। তখন তিনি যারা তার সাথে ছিল তাদের নিয়ে এক রাকআত সালাত আদায় করলেন। তারপর তাঁরা চলে গেল এবং অন্য দল এসে গেল। তখন তিনি তাদের নিয়ে এক রাকআত সালাত আদায় করলেন, তারপর উভয় দল এক এক রাকআত সালাত পূর্ণ করে নিল। [সহীহ। ইরউয়াউল গালীল ৩/৪৬, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৮২১]