নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৪৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের অবরোধ করে দাজনান পর্বত এবং উসফান নামক স্থানের মাঝামাঝি স্থানে অবস্থান করছিলেন। তখন মুশরিকরা বলল যে, এদের জন্য এমন একটি সালাত (আসর) রয়েছে, যা তাদের কাছে তাদের সন্তান-সন্ততি এবং কুমারী স্ত্রী হতেও বেশী প্রিয়। তোমরা দৃঢ় সিদ্ধান্ত নাও। তারপর তাদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়। তখন জিবরীল (আলাইহিস সালাম) এসে তাকে বললেন যেন তিনি তার সাহাবাদের দু’দলে বিভক্ত করে দেন এবং তাদের একদলকে নিয়ে সালাত আদায় করেন ও আর একদল যেন তাদের শত্রুর মুখোমুখী থাকে। তারা সতর্ক ও সশস্ত্র থাকবে আর তিনি তাদের নিয়ে এক রাকআত সালাত আদায় করবেন। তারপর এরা পিছে সরে যাবে এবং তারা (অন্য দল) সামনে আসবে এবং তাদের নিয়ে তিনি এক রাকআত সালাত আদায় করবেন। তাদের জন্য হবে এক এক রাকআত করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হবে দু’রাকআত।