না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৪৯
তিনি বলেন, আমরা একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে ছিলাম, তখন সালাতের ইকামত দেওয়া হলো। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তার পেছনে একটি দল দাঁড়িয়ে গেল। আর একটি দল শত্রুর মুখোমুখী। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার পেছনে ছিল তাদের নিয়ে একটি রুকু এবং দু’টা সিজদা করলেন। তারপর এরা চলে গেল এবং যারা শত্রুর মুখোমুখী ছিল, তাদের স্থানে ফিরে গেল। আর ঐ দল যারা শত্রুর মুখোমুখী ছিল, তারা এসে গেল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে একটি রুকু এবং দু’টি সিজদা কবলেন। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে ফেললেন, যারা তার পেছনে ছিল তারাও সালাম ফিরিয়ে ফেলল এবং অন্য দলও সালাম ফিরিয়ে ফেলল।