Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৫৩

প্রায় ২ মিনিট · ২৩৩ শব্দ

তিনি বলেন, আমরা (একবার) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ’উসফান’ নামক স্থানে ছিলাম, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে জোহরের সালাত আদায় করলেন, আর সেদিন মুশরিকদের মধ্যে খালিদ বিন ওয়ালীদও ছিল। তখন মুশরিকরা বলল, আমরা (জোহরের সালাতের সময়) তাদের ব্যাপারে অন্য মনস্কতা প্রদর্শন করে ফেলেছি আমরা তাদের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে ফেলেছি, তখনই জোহর এবং আসরের সালাতের মধ্যবর্তী সময়ে ভয়কালীন সালাতের বিধান অবর্তীর্ণ হল। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন। আমাদের দু’দলে ভাগ করে দিলেন, এক দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করছিল এবং অন্য দল পাহারা দিচ্ছিল, আর তিনি যারা তার কাছে ছিল এবং যারা তাদের পাহারা দিচ্ছিল উভয় দলকে নিয়ে তাকবীর বললেন, তারপর রুকু করলেন। এবং সকলে তাঁর সাথে রুকু করলেন। তারপর যারা তার কাছে ছিল তারা সিজদা করল। এরপর যারা তাঁর কাছে ছিল পিছু হটে গেল অন্যরা আগে বেড়ে গেল এবং তারা সিজদা করল, তারপর তিনি দাঁড়িয়ে গেলেন ও যারা তার কাছে ছিল এবং যারা তাদের পাহারা দিচ্ছিল তাদের সবাইকে নিয়ে দ্বিতীয় রুকু করলেন। তারপর তিনি সিজদা করলেন তাদের নিয়ে যারা তার কাছে ছিল। তারপর তারা পিছু হটে গেল এবং সাথীদের কাতারের স্থানে দাঁড়িয়ে গেল ও অন্যরা আগে বেড়ে গেল ও সিজদা করল। তারপর তিনি তাদের নিয়ে সালাম ফিরালেন। অতএব তাঁদের প্রত্যেকের জন্য সালাত হল দু’ দু’ রাকআত ইমামের সাথে। আর তিনি একবার বনী সূলাইমের ভূমিতেও সালাত আদায় করেছিলেন।

ছবি বানান