না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৮৭
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুৎবা দিতেন, অতঃপর বসতেন, আবার দাঁড়াতেন এবং কিছু আয়াত পাঠ করতেন এবং আল্লাহর যিকর করতেন। আর তার খুৎবা ছিল পরিমিত এবং তাঁর সালাতও ছিল পরিমিত।