না
নাসাঈ শরীফ - হাদীস নং ১৬৩
তিনি উরওয়া ইবনু যুবায়রকে বলতে শুনেছেন যে, আমি মারওয়ান ইবনু হাকাম এর নিকট এসে কোন কোন কারণে উযূ (ওজু/অজু/অযু) করতে হয় তা জিজ্ঞাসা করলাম। মারওয়ান বললেনঃ পুরুষাঙ্গ স্পর্শ করলে উযূ করতে হবে। উরওয়া বললেন, আমি তা অবগত নই। মারওয়ান বললেনঃ বুসরা বিনতে সাফওয়ান (রাঃ) আমাকে বলেছেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, যখন তোমাদের কেঊ স্বীয় পুরুষাঙ্গ স্পর্শ করে তখন তার উযূ করা উচিৎ।