Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৬৮৮

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি আমর ইবনু শুরাহবীল (রহঃ) এর মসজিদে ছিলেন। ইতিমধ্যে সালাতের ইকামত বলা হল। মুসল্লীরা তার অপেক্ষা করছিল। তিনি এসে বললেন, আমি বিতরের সালাত আদায় করছিলাম। আর তিনি বললেন, আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) কে জিজ্ঞাসা করা হয়েছিল ফজরের আযানের পরে কি বিতরের সালাত আদায় করা যায়? তিনি বলেছিলেন, হ্যাঁ; ইকামতের পরেও আদায় করা যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করলেন যে, তিনি একবার ফজরের সালাত আদায় না করে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিলেন। ইতিমধ্যে সূর্য উদয় হয়ে গেলে তিনি ফজরের সালাত আদায় করে নিয়েছিলেন।

ছবি বানান