Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১৭০

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জনৈক স্ত্রীকে চুম্বন করতেন পরে সালাত (নামায/নামাজ) আদায় করতেন কিন্তু তিনি উযূ (ওজু/অজু/অযু) করতেন না। আবূ আবদুর রহমান বলেনঃ এ অধ্যায়ে এর চেয়ে উত্তম হাদীস আর নেই যদিও হাদীসটি মুরসাল। এ হাদীসটি আ’মাশ–হাবীব ইবনু আবূ সাবিত থেকে এবং তিনি উরওয়া থেকে এবং তিনি আয়িশা (রাঃ) থেকে বর্ণনা করেছেন। ইয়াহইয়া কাত্তান বলেনঃ হাবীবের এই হাদীসটি, যা তিনি উরওয়া থেকে এবং উরওয়া আয়িশা (রাঃ) থেকে এই মর্মে বর্ণনা করেছেন যে, “মুস্তাহাযা মহিলা সালাত (নামায/নামাজ) আদায় করবে যদিও রক্তের ফোঁটা বিছানায় টপকায়”- এর কোন গ্রহণযোগ্যতা নেই।*

ছবি বানান