না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৮১৫
তিনি বলেন, যে জোহরের ফরয সালাতের পুর্বে চার রাকআত এবং ফরযের পর চার রাকআত সালাত আদায় করবে, আল্লাহ তা’আলা তার গোশত (শরীর) জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা (রাঃ) বলেন, এ সমন্ধে শুনার পর থেকে আমি সে চার রাকআত সালাত ছাড়িনি।