Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৮৫৮

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মৃত ব্যাক্তিকে তার জন্য তার পরিবারবর্গের ক্রন্দনের কারণে শাস্তি দেওয়া হয়। অত্র হাদীস আয়িশা (রাঃ)-এর সামনে উল্লেখ করা হলে তিনি বললেন, ইবনু উমর ভুল করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এ কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে আর তার পরিবারবর্গ তার জন্য ক্রন্দন করছে। অতঃপর আয়িশা (রাঃ) পাঠ করলেন,وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى অর্থাৎ “কোন বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না”।

ছবি বানান