Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১৮৬

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

সুয়ায়দ ইবনু নু’মান (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন যে, তিনি খায়বার যুদ্ধের বৎসর একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলেন। যখন তাঁরা সাহবা নামক স্থানে পৌঁছলেন – আর তা খায়বারের শেষ সীমায় অবস্থিত, তখন তিনি আসরের সালাত (নামায/নামাজ) আদায় করলেন। পরে তিনি কিছু খাদ্যদ্রব্য চাইলে তাঁর নিকট কেবল কিছু ছাতু পরিবেশন করা হল। তার আদেশত্রুমে তা পানির সাথে মেশানো হল, তারপর তিনি তা খেলেন আর আমরাও তা খেলাম। তারপর তিনি মাগরিবের সালাত (নামায/নামাজ) আদায়ের জন্য প্রস্তুত হলেন এবং কুলি করলেন আর আমরাও কুলি করলাম। পরে সালাত (নামায/নামাজ) আদায় করলেন অথচ আর উযূ (ওজু/অজু/অযু) করলেন না।

ছবি বানান