Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৮৭৪

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

আমর ইবনু শুআয়ব (রাঃ) আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমানের এক ছেলের মৃত্যুতে ধৈর্যধারণ করার জন্য তার কাছে একখানা চিঠি লিখেন। চিঠিতে তিনি উল্লেখ করেন যে, তিনি তার পিতাকে তাঁর দাদা আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পৃথিবীর কোন প্রিয়জন মারা যাওয়ার পর যখন মু’মিন ব্যক্তি ধৈর্যধারণ করে এবং সওয়াবের আশা রাখে, তখন আল্লাহ তা’আলা তার জন্য জান্নাত ছাড়া অন্য কোন সওয়াব দিয়ে সন্তুষ্ট হন না। তিনি আরো বলেছেন, জান্নাত ছাড়া অন্য কোন সওয়াবের নির্দেশ দেওয়া হয় না।

ছবি বানান