Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৯০৩

প্রায় ২ মিনিট · ১৫৮ শব্দ

তিনি বলেন, যখন আব্দুল্লাহ ইবনু উবাই এর মৃত্যু হল তার ছেলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আপনি আমাকে স্বীয় কুর্তাটা দিয়ে দিন যাতে আমি তা দিয়ে তাকে কাফন দিতে পারি এবং তার জানাজা পড়িয়ে দিন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় জামা দিয়ে দিলেন। তারপর বললেন যখন তোমরা অবসর হও আমাকে সংবাদ দিও আমি তার জানাজা পড়াব। উমর (রাঃ) তাকে টেনে নিয়ে বললেন, আপনাকে তো আল্লাহ তা’আলা মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বা না করার ব্যাপারে আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে। অতঃপর তিনি তার জানাজা পড়লেন। তারপর আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেনঃوَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ অর্থাৎ (তাদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাজার সালাত পড়বেনা এবং আর তার কবরের পাশে দড়াবেন না) এরপর তিনি মুনাফিকদের জানাজা পড়া ছেড়ে দিলেন।

ছবি বানান