না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৯২৪
ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... সাহল ইবনু হুনায়ফ ও কায়স ইবনু সা’দ ইবনু উবাদাহ (রাঃ) কাদিসিয়ায় ছিলেন। তাদের নিকট দিয়ে একটি জানাজা যাওয়ার সময় তারা দাঁড়িয়ে গেলেন, এখন তাদেরকে বলা হলো, “এতো যিম্মীর (আশ্রিত বিধর্মীর) লাশ, তখন তারা বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে গেলে তাকে বলা হল, সে তো ইয়াহুদী, তিনি বললেন, সে কি মানুষ নয়?