না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৯৫১
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি আনসারী বালকের মৃতদেহ আনা হলে তিনি তার উপর জানাজার সালাত আদায় করলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, জান্নাতের চড়ুই পাখীদের মধ্যে হতে এ চড়ুই পাখিটি কতই ভাগ্যবান। সে কোন পাপ কাজ করেনি এবং পাপ তাকেও স্পর্শ করেনি। তিনি বললেন এর অন্যথাও হতে পারে হে আয়িশা! আল্লাহ তা’আলা জান্নাত সৃষ্টি করেছেন এবং তার বাসিন্দা সৃষ্টি করেছেন। আর তাদের সৃষ্টি করেছেন স্বীয় পিতার ঔরসে এবং জাহান্নাম সৃষ্টি করেছেন আর তার বাসিন্দাও সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টি করেছেন তাদের পিতার ঔরসে।