Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৯৬৫

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজনের মৃত দেহ আনা হলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী! আপনি এর উপর জানাজার সালাত আদায় করুন। তিনি জিজ্ঞাসা করলেন যে, সে কি ঋণগ্রস্ত? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন যে, সে কি কোন সম্পতি রেখে গেছে? সাহাবীগণ বললেন, না। তিনি বললেন তোমরা নিজেরাই সাথীর উপর জানাজার সালাত আদায় কর। একজন আনসারী সাহাবী বললেন, যাকে আবূ কাতাদাহ (রাঃ) বলা হয়, আপনি তার উপর জানাজার সালাত আদায় করুন তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার উপর। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজার সালাত আদায় করলেন।

ছবি বানান