Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৯৬৭

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

যখন কোন ঋণগ্রস্ত মুমিন ব্যক্তি মারা যেত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, তার কি কোন ত্যাজ্য সম্পতি আছে? যদি সাহাবীগণ হ্যাঁ বলতেন, তাহলে তার উপর জানাজার সালাত আদায় করতেন। আর যদি তারা না বলতেন তাহলে তিনি বলতেন যে, তোমরা নিজেরাই সাথীর উপর জানাজার সালাত আদায় কর। যখন আল্লাহ তা’আলা স্বীয় রাসুলকে মক্কা বিজয় দান করলেন তখন তিনি বললেন, আমি মুমিনের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর। যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। আর যে ব্যক্তি ধন-সম্পদ রেখে যায় তা তার ওয়ারিসদের।

ছবি বানান