না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,০৫৬
মুহাম্মাদ ইবনু আব্দুল আলা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু ইয়াসার (রহঃ) বলেন যে, আমি এবং সুলায়মান ইবনু সুবাদ ও খালিদ ইবনু উরফাতা (রহঃ) একস্থানে বসা ছিলাম। এমন সময় লোকজন উল্লেখ করল যে, এক ব্যক্তি পেটের পিড়ায় মৃত্যুবরণ করেছে। তখন তারা উভয়ে তার জানাযায় সালাতে উপস্থিত হতে ইচ্ছা করল। একজন অন্যজনকে বলল যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায় কবরে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে না? তখন অন্য ব্যক্তি বলল, হ্যাঁ (বলেছেন)।