না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,০৭৯
তিনি বলেন, মুসলমালগণ এক রাত্রে বদরের কুপের পাশে আওয়াজ শুনলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ডাকছিলেন, হে আবূ জাহল ইবনু হিশাম, হে শাইবা ইবনু রবীআ, হে উতবা ইবনু রবীআ, হে উমাইয়া ইবনু খালফ! তোমাদের প্রভূ তোমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা কি তোমরা সত্যরূপে পেয়েছ? আমার প্রভু আমার সাথে যে ওয়াদাটি করেছিলেন তা আমি সত্যরূপে পেয়েছি। সাহাবীগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি তো এমন লোকদের ডাকছেন যারা পঁচে গিয়েছে। তিনি বললেন, আমি যা বলছি তা তাদের অপেক্ষা তোমরা অধিক শুনতে পাচ্ছ না কিন্তু তারা উত্তর দানের ক্ষমতা রাখে না।